প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
Voice of Chittagong
Voice of Chittagong কৈলাস বিলাস, মোমিন রোড়, চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
ফোনঃ +880 1823-605363 | ই-মেইলঃ admin@voiceofchittagong.com
সারাদেশ

কর্ণফুলীতে আবাসিক হোটেল থেকে ৭ নারী-পুরুষ আটক

প্রতিবেদক: Voice of Chittagong প্রকাশ: Nov 6, 2026 প্রিন্ট: 07 Nov 2026, 08:23 AM
কর্ণফুলীতে আবাসিক হোটেল থেকে ৭ নারী-পুরুষ আটক
ছবি: ৭ নারী-পুরুষ আটক
কর্ণফুলীতে রাফা নামের একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকার আবাসিক হোটেল রাফা থেকে তাঁদের আটক করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে দুজন স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন। তাঁদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে তাঁদের ছেড়ে দেওয়া হবে। তবে অন্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করতে পারেনি পুলিশ।

কর্ণফুলী থানার ওসি মো. নূর আহমেদ বলেন, আটক ব্যক্তিদের পাশাপাশি হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© 2026 Voice of Chittagong. All rights reserved.